সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হেফাজতের প্রেস ব্রিফিংয়ে নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনশেষে নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে হরতালের সময় বাড়ানো হয়নি। কর্মসূচির মাঝে রয়েছে আগামীকাল সোমবার (২৯ মার্চ) দেশব্যাপী দোয়া মাহফিল ও আগামী শুক্রবার (২ এপ্রিল) বিক্ষোভ মিছিল করবেন তারা।

আজ রোববার (২৮ মার্চ) বিকালে দেশব্যাপী সফল হরতাল পালন শেষে রাজধানীর পল্টনে হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। কিন্তু ওইদিন সাধারণ মানুষের আন্দোলনে প্রশাসন গুলি চালিয়েছে। যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার বায়তুল মোকাররমে মুসুল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হাটহাজারীতে প্রাণহাণির ঘটনায় দেশব্যাপী আজ হরতাল ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ । সারাদেশে সাধারণ জনতার ব্যাপক অংশগ্রহণে পালিত হয় এ হরতাল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ