সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয়

সোম ও মঙ্গলবার বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে আগামিকাল সোমবার (২৯শে মার্চ) সারাদেশে মহানগরীতে এবং মঙ্গলবার (৩০শে মার্চ) জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ রোববার (২৮শে মার্চ) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

বিএনপির দাবি, আজ রোববার দুপুরে সাদা পোশাকধারী বিপুল সংখ্যক গোয়েন্দা পুলিশ নিপুণ রায়কে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে যা স্বীকার করছে না গোয়েন্দা পুলিশ।

সারাদেশে হেফাজতে ইসলামের কর্মসূচিতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের কারণে সহিংসতার সৃষ্টির দায় সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ