সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সারাদেশে চলছে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রায়হান মুহাম্মদ।।

রাজধানীর বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর হামলা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশে বিভিন্ন জায়গায় ১৩জনকে গুলি করে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সাধারণ মানুষেরা। ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছেন মাদরাসার ছাত্রসহ সাধারণ মানুষ। আজকের হরতালে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরেও হরতালের সমর্থনে রাস্তায় নেমেছেন মাদরাসার ছাত্ররা। মোহাম্মদপুরের মিছিলে পুলিশের সাময়িক বাধার খবর পাওয়া গেছে। ওদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন তুলনামূলক কম দেখা গেছে।
রাজধানী ছাড়াও চট্টগ্রাম, সিলেট, বি-বাড়িয়া, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা শহরে হরতাল পালন শুরু হয়েছে।

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ