সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সাইনবোর্ডে হেফাজতকর্মীদের ওপর বিজিবির হামলা, গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপার এলাকায় হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচিতে হেফাজত কর্মীদের ওপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)ও পুলিশের হামলার খবর পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন একজন।

হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রামের প্রবেশমুখ সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন মাদরাসার ছাত্র ও সাধারণ জনতা। আজ সকাল থেকেই তারা রাস্তায় অবস্থান নিয়েছেন। বেলা ১১টার দিকে পুলিশ বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। বিজিবির গুলিতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের ব্যাপারে বিস্তারিক কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মোদিবিরোধী আন্দোলনে পুলিশের গুলি ও সরকারদলীয় নেতাকর্মীর হামলায় নিহতদের হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামী এ সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ