শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মিয়ানমারে জান্তার গুলিতে নিহতের ঘটনায় 'আতঙ্কিত' যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, শনিবার মিয়ানমারে নিহতের ঘটনা দেখে ওয়াশিংটন 'আতঙ্কিত' হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গতকাল শনিবার নিহতের সংখ্যা ১১৪ জন। তবে ইয়াঙ্গুনের একজন ফ্রিল্যান্সার গবেষক জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০৭ জন। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই গবেষক নাম প্রকাশ করতে রাজি হননি।

এদিকে মিয়ানমারে গত ১ ফেব্রুয়িার সেনা অভ্যুত্থানের পর থেকে সাধারণ মানুষ বিক্ষোভ করে যাচ্ছে। বিক্ষোভকারীদের ওপর সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, এই হত্যাকাণ্ড, একদিনেই শতাধিক মানুষের মৃত্যু এটাই দেখায় যে, কিছু মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের জীবনের বলি দেবে জান্তা সরকার। মিয়ানমারের সাহসী জনগণ সেনাবাহিনীর সন্ত্রাসবাদের রাজত্বকে প্রত্যাখ্যান করেছে।

পর্যবেক্ষণ সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, গতকাল শনিবার নিহত হয়েছে ৯১ জন। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সেই সংখ্যা আরো বেশি জানা যাচ্ছে।

মাইঙ্গিয়ান শহরের একজন বাসিন্দা বলেন, তারা আমাদের পাখির মতো, মুরগির মতো করে মারছে। এমনকি আমাদের বাড়িতে এসে মেরে ফেলছে। তার পরেও আমরা বিক্ষোভ অব্যাহত রাখবো।

সূত্র: বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ