সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির দিবে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে নিহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা।

আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক বি‌ক্ষোভ সমা‌বে‌শ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

হেফাজত ইসলামে বাংলাদেশের মহাস‌চিব নুরুল ইসলাম জিহাদী ব‌লেন, ‘আগা‌মীকাল রোববার সকাল-সন্ধ্যাস শা‌ন্তিপূর্ণ হরতাল পালন করা হ‌বে। য‌দি এই হরতা‌লে আওয়ামী লী‌গের হেল‌মেট বা‌হিনী বা আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা ক‌রে, তাহ‌লে পরবর্তী সময়ে আরও ক‌ঠোর কর্মসূ‌চি ঘোষণা করা হ‌বে।’

হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাস‌চিব মাওলানা মামুনুল হক ব‌লেন, ‘স্বাধীনতা দিবস উপল‌ক্ষে গতকাল আমা‌দের যত অনুষ্ঠান ‌ছি‌ল, সব বা‌তিল করা হ‌য়ে‌ছি‌ল। কিন্তু আওয়ামী লী‌গের পেটোয়া বা‌হিনী নিরীহ জনগণের ওপর বর্বর হামলা ক‌রে‌ছে‌। এর হিসাব আওয়ামী লীগকে দি‌তে হ‌বে।’

এ সময় তি‌নি হেফাজ‌তে ইসলাম বাংলা‌দে‌শের সব নেতাকর্মী‌দের উদ্দেশে মামুনুল হক ব‌লেন, ‘আগামীকাল আমরা শা‌ন্তিপূর্ণ হরতাল করব।’

এদিকে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে হেফাজত ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। হেফাজতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন মসজিদ এলাকায়। পাশাপাশি বায়তুল মোকাররমের পাশে অর্থাৎ পল্টন মোড়ে রায়টকার, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ