রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মোদি কবে গ্রেপ্তার হয়ে কোন কারাগারে ছিলেন, জানতে চেয়েছেন কংগ্রেস আহ্বায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি ও আমার অনেক সহকর্মী বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সমর্থন করায় আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং কারাগারেও গিয়েছিলাম।’

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় মোদির গ্রেপ্তার ও কারাগারে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) আহ্বায়ক সারাল প্যাটেল।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক তথ্য কমকর্তার কাছে তিনি আরটিআই ফাইল করেছেন। সারাল প্যাটেল টুইটে বিষয়টি জানিয়েছেন।

আরটিআইয়ের মাধ্যমে নরেন্দ্র মোদির গ্রেপ্তার হওয়ার তারিখ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য; ভারতের কোন আইনের কোন ধারার অধীনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ে সত্যাগ্রহ পালনরত মোদিকে গ্রেপ্তার করা হয়েছিল ও তাকে কোন কারাগারে রাখা হয়েছিল জানতে চেয়ে এ সংক্রান্ত সব কাগজপত্রের অনুলিপি চেয়েছেন সারাল প্যাটেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ