সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ চলছে। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমীর মাহফুজুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুর বারোটায় পূর্বঘোষিত কর্মসূচি এ বিক্ষোভ সমাবেশ করে হেফাজত। এর আগে গতকাল ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লি ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। সে মিছিলে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চার জন নিহত হয়। এর প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ ও আগামীকাল রোববার (২৮ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজত। এদিকে গতকালের মতো আজও উত্তাল সারাদেশ। পালিত হচ্ছে কেন্দ্র ঘোষিত হেফাজতের বিক্ষোভ সমাবেশ।

এর আগে আজ হাটহাজারী মাদরাসার শাহি মসজিদের মাইক থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. ঢাকার বাইতুল মোকাররমসহ সারাদেশে মুসুল্লিদের উপর হামলার প্রতিবাদে হাটহাজারী মাদরাসার বিক্ষোভরত ছাত্রদের উপর পুলিশ কর্তৃক গুলিয়ে চালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

২. ছাত্রজনতার উপর গুলি ও হামলা বন্ধে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে।

৩. হাটহাজারীতে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার খরচ হাটহাজারী থানার প্রশাসনকে বহন করতে হবে এবং সারাদেশে নিহত ও আহদের ক্ষতিপূরণ সরকারকে বহন করতে হবে।

৪. চট্টগ্রাম মেডিকেলে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় অবহেলাকারী ডাক্তারদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

৫. ওসি রবি (রবিউল ইসলাম)সহ হাটহাজারীতে হামলার ইন্ধনদাতাদের হাটহাজারী থানা থেকে বরখাস্ত করতে হবে এবং ওসি রবিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ