সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সদস্যদের মোতায়েন করা হয়। শহরগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া অন্যতম। গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাতে শহরগুলোতে এ বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে শুক্রবার হেফাজতে ইসলামী বাংলাদেশ ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদি-বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ ও রবিবার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে আসা ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতাকারীদের বিক্ষোভে উত্তপ্ত রয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এ সময় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়। একই দিন চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় চারজন মারা যান বলে জানায় হাসপাতাল সূত্র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ