বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ

গরিব দেশের জন্য এক কোটি টিকা চাইলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তেদ্রোস আধানম গেব্রিয়েসুস গরিব দেশগুলোর জন্য বিভিন্ন দেশ ও সংস্থার কাছে এক কোটি করোনা টিকা চেয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই টিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।জাতিসংঘের সহায়তায় কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি চালু হবে। ডব্লিউএইচও প্রধান বলেন, ‘চলতি বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশে যেন টিকা প্রদান শুরু হয় তা নিশ্চিত করতে সব দেশেকে একসঙ্গে কাজ করার জন্য শুরুতেই আমি আহ্বান জানিয়েছিলাম।’

তিনি বলেন, ‘এখন আর মাত্র ১৫ দিন আছে সেই সময়সীমার। কিন্তু ৩৬টি দেশ এখনো কাউকে টিকা দিতে পারেনি, এমনকি তাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও। এই ৩৬ দেশের মধ্যে ১৬ দেশে আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা দেয়ার কথা রয়েছে। তবে ২০ দেশের জন্য কোনো টিকা বরাদ্দ নেই।’

তেদ্রোস বলেন, ‘এ অবস্থায় কোভ্যাক্স প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে এক কোটি টিকা প্রয়োজন যেন ওইসব দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকা দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘টিকা সরবরাহের জন্য কোভ্যাক্স প্রস্তুত, কিন্তু আমাদের টিকা নেই। এক কোটি টিকাও বর্তমানে যথেষ্ট নয়, তবে এটি হলেও অন্তত শুরু করা যায়।’

করোনা টিকা ক্রয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পে এর আগে তহবিল যোগানের ঘোষণা দেয় ইউরোপীয়ান কমিশন। গত বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন জানায়, তারা ডব্লিউএইচও’র টিকা প্রকল্পে ৪০০ মিলিয়ন ইউরো (৪৭৮ মিলিয়ন ডলার) তহবিল বরাদ্দ করবে।

তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সেসময় বলেন, ‘কোভ্যাক্স ফ্যাসিলিটিতে জার্মানি যোগ দিয়েছে এবং আমরা ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। জোট হিসেবে ইইউ সদস্যদের যোগদানের সম্ভাবনাটিও যাচাই করছি আমরা।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ