বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

এক হচ্ছে ভারত-পাকিস্তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক হচ্ছে ভারত-পাকিস্তান! আশ্চর্যজনক হলেও এটাই সত্য। তবে মাত্র একটি বিষয়ে চিরবিচ্ছিন্ন এ দুই দেশ এক হয়েছে। সেটি হচ্ছে সিন্ধু নদীর পানি বণ্টন। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে একমত হয়েছে দুই দেশ।

ইসলামাবাদ থেকে আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত ২৩ ও ২৪ মার্চ পাক-ভারত যৌথ পানি কমিশনের ১১৬তম বৈঠক নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা পানি বণ্টন নিয়ে বিরোধ নিরসনে আলোচনা করেছেন।

এ সময় পাকিস্তানি প্রতিনিধিরা ১৯৬০ সালে স্বাক্ষরিত পানি বণ্টন বিষয়ক চুক্তি মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানায়। সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘ আড়াই বছর পর বৈঠক করল ভারত ও পাকিস্তান। ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে দ্বন্দ্বের অবসানে ১৯৬০ সালেই গঠন করা হয় পিআইসি।

চুক্তি অনুসারে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের পানি বণ্টন নিয়ে বছরে অন্তত একবার বৈঠকে বসার কথা। তবে গত মঙ্গলবারের বৈঠকটি শুরু হয় প্রায় আড়াই বছরের ব্যবধানে। জানা গেছে, পাকিস্তান থেকে প্রতিনিধিদল নয়াদিল্লিতে আসে গত সোমবার। তারা মূলত ১৯৬০ সালে করা চুক্তির আওতায় পানি বণ্টন নিয়ে ভারতে বৈঠক করতে এসেছেন।

প্রতি বছর এ ব্যাপারে বৈঠক হওয়ার কথা থাকলেও মাঝখানে আড়াই বছরের ব্যবধান তৈরি হওয়ার পেছনে রয়েছে করোনা ভাইরাস মহামারি। গত বছর নয়াদিল্লিতে বৈঠকের সময় নির্ধারণ থাকলেও করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এর আগে ২০১৮ সালের আগস্টে সর্বশেষ স্থায়ী সিন্ধু কমিশনের বৈঠক হয়েছিল। ২০১৯ সালে দ্বি-পাক্ষিক উত্তেজনার মধ্যে বৈঠক বাতিল হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ