বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উপহার দেয়া ১২ লাখ ডোজ টিকা দেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। শুরুতেই চুক্তির বাইরে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল ভারত। এবার আরও ১২ লাখ ডোজ উপহারের টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহরিয়ার। বিমানবন্দর থেকে টিকাগুলো তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই উপহার পাঠিয়েছে ভারত। বাংলাদেশ সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোটি আনুষ্ঠানিকভাবে টিকাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

চুক্তি সম্পন্ন হওয়ার পর গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো টিকা এসে পৌঁছায়। সেটা ছিল ভারতের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ টিকা, যা ছিল সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় প্রথম চালান। এরপর এসেছে আরও ২০ লাখ ডোজ। আজ (২৬ মার্চ) উপহার হিসেবে পৌঁছেছে আরও ১২ লাখ ডোজ।

সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত টিকা এসে পৌঁছেছে ১ কোটি ২ লাখ ডোজ। গত ২৭ জানুয়ারি বাংলাদেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ