সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সংকটাপন্ন অবস্থায় মুফতি মুহাম্মদ ওয়াক্কাস: দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বর্ষিয়ান আলেমে দীন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে আছেন তিনি।

বিষয়টি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম ও মুফতি ইমরানুল বারী সিরাজী যৌথভাবে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের অক্সিজেন লাগানো হয়েছে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন একমাত্র দোয়ার পথই চালু রয়েছে। এছাড়া আর কোনো পথ নেই।

এর আগে গত (২৩ মার্চ) রাত ৯ টায় রাজধানীর মহাখালিতে অবস্থিত শেখ রাসেল মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় সাবেক এ মন্ত্রীকে।

জানা গেছে, সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন মুফতি মুহাম্মদ ওয়াককাস। এদিকে তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার ছেলে মুফতি রশিদ বিন ওয়াকাকাস। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ