রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মিয়ানমারে সু চির দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দলের কর্মকর্তা সোয়ে উইন।

এএফপির খবরে বলা হয়, ভোর ৪টার দিকে ইয়াঙ্গুনে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সদর দপ্তরে বোমা বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে। সোয়ে উইন এর বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বোমা হামলার পর এনএলডির সদর দপ্তরের প্রবেশপথটি পুড়ে গেছে। দলের সদস্যরা ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন।

আর্মড ফোর্সেস ডের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটল। এদিন মিয়ানমারের সেনাবাহিনী বার্ষিক কুচকাওয়াজে তাদের শক্তি প্রদর্শন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ