শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মহান স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

শুক্রবার (২৬ মার্চ) রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভিতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ-সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ