শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

গভীর রাতে ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই রোগীর মৃত্যু গয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ৭০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে লাগা এই আগুন শুক্রবার সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।

এই সময় জানায়, মুম্বাইয়ে ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা কভিড স্পেশাল হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। সেখানে চিকিৎসাধীন ছিলেন ৭০ জনেরও বেশি কভিড রোগী। দ্রুত তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে প্রাণ হারান দুই রোগী।

দমকলের এক অফিসার জানিয়েছেন, ছয় ব্যক্তি এখনো আটকে হাসপাতালের ভেতর আটকে রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। জানা গেছে, মুম্বাইয়ের ওই মলটির দোতলায় প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকে হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে।

সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, ৭৩ জন কভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, তিনজনকে ফর্টিস হাসপাতালে এবং বাকিদের অন্য একটি কভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভেতর হাসপাতালের বিষয়টি তার জানা ছিল না বলে দাবি করেন তিনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ