সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সহযোদ্ধাদের মুক্তি না দিলে প্রতিরোধ গড়ে তুলবো: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আগামীকালের মধ্যে আমাদের সহযোদ্ধাদের মুক্তি না দিলে আমরা বিকাল ৩ টায় শাহবাগ থেকে প্রতিরোধ গড়ে তুলবো বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৩ টা ৩৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভে এসে সহযোদ্ধাদের মুক্তি চেয়ে এসব কথা বলেন ভিপি নুর।

তিনি বলেন, কোনরকমের উস্কানি ছাড়াই পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে আমাদের উপর হামলা করেছে। হামলায় আমাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছে। ৩৮ জন আটক হয়েছে। আমরা আমাদের সকল আটককৃত সহযোদ্ধাদের নিঃশর্ত মুক্তি কামনা করছি। আগামীকালের ভেতর তাদের মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয়া হয় তাহলে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগ থেকে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, আমরা আমাদের নেতাকর্মীদেরকে সবসময় এরকম নির্দেশনা দিয়ে রেখেছি যে, এ দেশের পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়। তারা হয়তো চাকরির কারণে আমাদের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। কিন্তু তারা মূলত জনগণের জন্যই কাজ করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ