সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শাল্লায় হামলাকারী নেতা দেশের শত্রু, জাতির শত্রু: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লীতে যে হামলা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্যকাজ। হামলাকারী নেতা দেশের শত্রু, জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান এ ঘটনার ন্যায়বিচার হোক। এমন বিচার হোক যেন এ ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ না দেখাতে পারে।

তিনি আরও বলেন, যারা দেশের সংবিধানকে উপেক্ষা করে তাদেরকে দেশে ঠাঁই দেয়া যাবে না। এই ঘৃণ্য কাজের জন্য তিনি তীব্র নিন্দা জানান। সঠিকভাবে এদের বিচার হোক এটা দেশবাসীর মতো সরকারও চায়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল এমপি, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ