বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

করোনার টিকা রফতানি সাময়িক বন্ধ করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা রফতানি সাময়িক সময়ের জন্য বন্ধ করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, নিজেদের চাহিদার যোগান দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে কোভ্যাক্সের ১শ' ৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

এদিকে বাংলাদেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৬৭ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ