সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শবেবরাত পালনে নিষেধাজ্ঞা জারী করলো দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে।

প্রকাশ্যে পান করা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান যেমন-হোলি (দোল উৎসব), শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর দি ইকোনোমিকস টাইমসের।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে- বিমানবন্দর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। দিল্লি সরকার বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে।

ভিড় হয় এমন বেসরকারি বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এ পরীক্ষা করা হবে।

দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এ পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ