সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গাইবান্ধায় বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৪ মার্চ) সন্ধায় ওই ঘটনা ঘটে। তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি। নিহতদের মধ্যে অহেদুরের (৩২) বাড়ি নয়াপাড়া গ্রামে। অপর দুজনের মধ্যে ১ জনের বাড়ি গাইবান্ধা জেলার বাইরে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ২ জনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনও বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, তিনি ইতোমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে নিশ্চিত করতে পারবেন কী বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে। নয়াপাড়া গ্রামের ওই বাড়িকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় সৃষ্টি হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ