রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

অস্ত্র ও মাদক মামলা: পুলিশের এসআই চার দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার পুলিশের এসআই এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত এ আদেশ দেন।

জেলার সোনারগাঁও থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়িকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে, তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল ও ২শ' ৪০ বোতল ফেনসিডিলসহ এস আই কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (৩২) এবং রবিন হোসেনকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-৩ ব্যাটালিয়ানের একটি দল। পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা দুইটি মামলা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ