রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

শাল্লায় হামলা: প্রধান আসামি স্বাধীন মেম্বার ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে ৫ দিনের ও বাকি ২৯ জনকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জের শাল্লাজোনের বিচারক শ্যামকান্তি সিনহার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার পুলিশ স্বাধীনকে ১০দিন ও আরো ২৯জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালত আজ মঙ্গলবার দুপুরে শুনানী শেষে স্বাধীনকে ৫ দিন এবং অন্যদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে শাল্লায় হামলার ঘটনার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই সিলেট। এ ঘটনায় এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ