রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বেতন বাড়ছে ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ১১তম গ্রেডে বেতন পাবেন। আগামী মাস থেকে এ বিষয়ে অনলাইনে আবেদন গ্রহণের পরিকল্পনা করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন সুবিধা ভোগ করতে পারছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতন পাওয়ার কথা থাকলেও তারা ১৫তম গ্রেডে বেতন পাচ্ছেন।

মাদ্রাসার প্রধান শিক্ষকরা সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে বর্ধিত গ্রেডে বেতন পাচ্ছেন না। সংশোধিত নীতিমালায় ১১তম গ্রেডে বেতনের কথা বলা হলেও ১৫ গ্রেডে বেতন পাচ্ছেন তারা। যদিও আড়াই বছর আগে জারি হওয়া এমপিও নীতিমালায় তাদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা দেয়া হয়।

নীতিমালা অনুসারে, শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার আদেশ জারি হয় এক বছর আগে। তারপরও সেই আদেশ বাস্তবায়ন হয়নি। পরে মাদ্রাসার এমপিও নীতিমালা সংশোধন করে গত বছরের ২৩ নভেম্বর মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত এমপিও নীতিমালা জারি করার পরেও মাদ্রাসার প্রধান শিক্ষকদের বেতন প্রদানে জটিলতা থেকেই যাচ্ছিল। এ কারণে ফের গত ২৪ ফেব্রুয়ারি ১১তম গ্রেডে বেতন দিতে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

আদেশে বলা হয়, মাদ্রাসার ইবতেদায়ি প্রধানদের ১৫ গ্রেডের পরিবর্তে ১১ গ্রেডে এমপিও দেয়ার বিষয়ে মাদ্রাসার সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ