সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আল্লামা নোমান ফয়জীর জানাযায় লাখো মুসল্লির ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা ও চট্টগ্রামের জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসার পরিচালক আল্লামা নোমান ফয়জীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) বাদ যোহর মেখল মাদরাসা প্রাঙ্গনে নামাজে জানাাযা অনুষ্ঠিত হয়। শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও হাজারো মুসল্লিয়ানে কেরামের উপস্থিততে জানাযার নামাজ সম্পন্ন হয়!

নামাজে জানাযার ইমামতি করেন আল্লামা নোমান ফয়জী রহ. এর বড় সাহেবজাদা মাও.জাকারিয়া নোমান ফয়জী। উপস্থিত ছিলেন হেফাজতের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুফতীয়ে আজম আল্লামা আব্দুসসালাম চাটগামী, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, নানুপুর মাদ্রাসার মুহতামিম মাও.সালাউদ্দীন নানুপুরী, ফতেহপুর মাদ্রাসার মুহতামিম মাও.মাহমুদুল হাসান, নাজিরহাট মাদ্রাসার মুহতামিম মুফতী হাবীবুর রহমান কাসেমী, লালখান বাজার মাদ্রাসার মুহতামিম মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী, ফেনী জামেয়া রশীদিয়া'র মুহতামীম মুফতী ফয়জুল্লাহ কাসেমীসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

এর আগে সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে রাজধানীর উত্তরা বাংলাদেশ মেডিকেল হাসপাতালে শেষ ‍তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আল্লামা নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়জী আওয়ার ইসলামকে জানান, গত রোববার (২১ মার্চ) রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। হাই ডায়াবেটিস ও পেশাবের রাস্তায় ইনফেকশন দেখা দিয়েছিলো তার। উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ