সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আইসিইউতে সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের স্বাস্থ্যের অবনতি হয়েছে। আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তাকে।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯ টায় রাজধানীর মহাখালিতে অবস্থিত শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয় সাবেক এ মন্ত্রীকে। বিষয়টি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডাক্তারের পরামর্শে আজ সন্ধ্যায় আইসিইউতে নেওয়ার কথা ছিলো মুফতি মুহাম্মদ ওয়াককাসকে। কিন্তু রাজধানী শাহবাগের ঢাকা মেডিকেল হাসপাতাল, বারডেম হাসপাতাল, ইবসে সিনা হাসপাতালসহ কয়েকটি স্থানে আইসিইউর খোঁজ করা হলে কোথাও খালি পাওয়া যায়নি।
পরবর্তীতে আজ রাত ৯ টায় শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয় তাকে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিবির পরিচর্যা কেন্দ্রতেই (আইসিইউ) আছেন তিনি।

এদিকে সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াককাসের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন তার ছেলে মুফতি রশিদ বিন ওয়াকাকাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ