শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কতজন হজে যেতে পারবেন, তা জানার চেষ্টা করছি: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর হজে কতজন যেতে পারবেন- তা জানতে সৌদি আরবের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘হজ নিয়ে এখনও সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতজন নিবে এ নিয়ে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করছি। সীমিত পরিসরে লোকজন যেতে (হজে) পারে। ১০ হাজার জনের মতো যেতে পারে। এর বেশিও হতে পারে।’ কত সংখ্যক হজযাত্রী এবার হজে যেতে পারবেন সেটা সৌদি সরকার নিশ্চিত করার পর ধর্ম মন্ত্রণালয় পরবর্তী কার্যক্রম শুরু করবে বলে জানান প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে ষাটোর্ধ্ব কোনো ব্যক্তি হজের সুযোগ পাচ্ছেন না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। তবে সৌদি সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়নি। যদি তারা এমন সিদ্ধান্ত নিয়েই থাকে সেটা মেনেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ হজ যাত্রীদের করোনা টিকা নিয়ে যেতে হবে জানিয়ে নিবন্ধিত সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

গত বছর হজের জন্য নিবন্ধিত ছিলেন প্রায় ৬৫ হাজার হজযাত্রী। তবে তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী নিবন্ধনের অর্থ তুলে নিয়েছেন। এখন নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৬১ হাজার ২৩১ হাজার জন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, এদের মধ্যে ষাটোর্ধ্ব হজে গমনেচ্ছুর সংখ্যা প্রায় ২১ হাজার। আর ১৮ থেকে ৬০ বছর বয়সীদের সংখ্যা ৪০ হাজার।

ধর্ম সচিব মো. নূরুল ইসলাম বলেন, ‘এবার যারা হজে যেতে পারবেন না, তারা চাইলে তাদের নিবন্ধনের অর্থ ফেরত নিতে পারবে। আর না নিলে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ