রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

পিকে হালদারের বিরুদ্ধে আরো ৫ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিকে হালদারের বিরুদ্ধে আরো পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দুর্নীতি দমন কমিশন ঢাকার বিভাগীয় কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল, ভারপ্রাপ্ত এমডি আবেদ হোসেনসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে যাচাই-বাছাই ছাড়া এবং ঋণের বিপরীতে কোনও মর্টগেজ ছাড়াই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানকে ৪৩৪ কোটি টাকা ভুয়া ঋণের নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

দুদক সূত্র আরো জানায়, কাগুজে এসব প্রতিষ্ঠান আসলে পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ছিল। পি কে হালদারের মাধ্যমে তারা ভুয়া প্রতিষ্ঠান সাজিয়ে ঋণ নিয়েছেন। এ কারণে পাঁচটি মামলাতেই পি কে হালদারকে আসামি করা হয়েছে।

গত বছরের জানুয়ারিতে ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেই মামলার তদন্তে নেমে এখন পর্যন্ত প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের তথ্য পেয়েছে মামলার তদন্ত সংস্থা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ