সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চলে গেলেন মুরাদনগর মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুর রহমান উসামা: কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুমের শায়খুল হাদিস আল্লামা আব্দুল লতিফ (কলাগায়ের হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কলাগায়ের হুজুরের নাতি মোহাম্মদ। তিনি জানান, ঠান্ডা ও ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। হঠাৎ ডায়াবেটিস বেশি বেড়ে যাওয়া ঢাকার খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে ভর্তি করা হয়। আজ রাত ৯টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রামপুর মাদরাসায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

আল্লামা আব্দুল লতিফ (কলাগায়ের হুজুর) সাত ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্যা মুহিব্বিন রেখে গেছেন। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এর শাগরিদে রশীদ ও হাটহাজারী হযরত আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

কুতুবুল আকতাব আল্লামা আব্দুল গফুর রহ. (গনেশপুর হুজুর) -এর জামাতা তিনি। অনেক মাদরাসার মুরুব্বীও ছিলেন তিনি। দীর্ঘ ৬৮ বছর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুমে খেদমত করেছেন আল্লামা আব্দুল লতিফ। ৩৫ বছর হাদিসের দরস দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ