বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

ইস্তাম্বুলে শায়খ আস-সাবুনির জানাজায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আল-ফতেহ মসজিদে শায়খ মুহাম্মদ আলী আল-সাবুনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত এই আলেমের জানাজায় দেশটির প্রখ্যাত ইসলামী ও রাজনৈতিক ব্যক্তিরা  উপস্থি হয়েছিলেন সবলে জানিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

জানাজা শেষে  সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করা শায়খ মুহাম্মদ আলী আল-সাবুনিকে ইস্তাম্বুলের “আফেহেদী” কবরস্থানে দাফন করা হয়েছে।

ইসলামের এই মহান মনীষী গত শুক্রবার  বার ১৯শে মার্চ মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন।

শায়খ মুহাম্মাদ আলি আসসাবুনি ১৯৩০ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শায়খ জামিল ছিলেন আলেপ্পো শহরের অন্যতম জ্যেষ্ঠ ইসলামিক স্কলার। তিনি আরবিতে হাতেখড়ি ও আনুষ্ঠানিক শিক্ষা তাঁর পিতার কাছ থেকেই লাভ করেন। এছাড়া উত্তরাধিকার ও ধর্মতত্ত্ব বিষয়ক জ্ঞানও তিনি তাঁর পিতার কাছ থেকে অর্জন করেন।

সূত্র: তুর্কি প্রেস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ