বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

ইমরান খানের পর এবার করোনায় আক্রান্ত হলেন তার স্ত্রী বুশরা বিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত হওয়ার পরে দিনই তার স্ত্রী বুশরা বিবিরও করোনা পজেটিভ হয়েছে বলে রোববার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যমেএর খবরে জানানো হয়েছে।

শনিবার দেশটির প্রধানমন্ত্রীর করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার স্ত্রীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসল। এর আগে, ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টাফ ও তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা করা হবে।

পাকিস্তানি গণমাধ্যমে বলা হয়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন ও শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন। এর এক দিন আগে তিনি করোনা সংক্রমণরোধী টিকার প্রথম দফার ডোজ নেন। টিকা নেয়ার দু’দিনের মাথায় ইমরান খান করোনায় আক্রান্ত হন।

দেশটির গণমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টার মধ্যে জুলাইয়ের পর থেকে দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে। শনিবার এক দিনে দেশটিতে তিন হাজার ৮৭৬ জন সংক্রামিত হয়েছেন। আগের তুলনায় ৯% সংক্রমণ বাড়ার দিনই দেশটির প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ আসে।

সূত্র: ডন, ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ