বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মোদির সফরবিরোধী স্ট্যাটাস, শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের এক কলেজ শিক্ষার্থী।

এই ঘটনায় আজ শনিবার (২০ মার্চ) বিকেলে হুমায়ুন কবির হিমু নামের ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক হুমায়ুন কবির হিমু ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনীবস্তী গ্রামের খলিলুর রহমানের ছেলে। স্থানীয় ইকো-পাঠশালা ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে।

সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে স্ট্যাটাস দিয়েছে এবং ধর্মীয় উস্কানি ছড়িয়েছে। ঘটনার পর সে পালিয়ে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সালন্দা এলাকা থেকে মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি। তবে কিছুদিন ধরেই ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের বিরোধিতা করে আসছে প্রগতীশীল ছাত্রজোট ও সমমনা ইসলামি দলগুলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ