বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক সাংবাদিককে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে তাকে আটক করা হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির রাজধানী নেপিডতে আদালতের সামনে রিপোর্ট করছিলেন অং থুরা নামের ওই সাংবাদিক। তখন কয়েকজন সাদা পোশাকধারী লোক তাকে একটি ভ্যানে করে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় বিবিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং কর্তৃপক্ষের কাছে তাকে শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি। তাকে খুঁজে বের করতে বিবিসি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

বিবিসির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, বিবিসি নিউজের বার্মিজ প্রতিবেদক অং থুরাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।

এদিন বিবিসির অং থুরা ছাড়াও স্থানীয় একটি নিউজ পোর্টাল মিজিমার একজন সাংবাদিক থান টিকে অংকে ধরে নিয়ে যাওয়া হয়। এ মাসের শুরুতে এই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করে বার্মিজ কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারে তাদের সমস্ত কর্মচারীদের নিরাপত্তাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং অং থুরার সন্ধানের জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে। অং থুরা একজন বিবিসি-র স্বীকৃত সাংবাদিক, যার নেপিডতে বহু বছর কাজ করার অভিজ্ঞতা আছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে ৪০ জন সাংবাদিককে আটক করা হয়েছে। এরমধ্যে ১৬ জন এখনো কারাগারে আছে এবং সামরিক বাহিনী পাঁচটি মিডিয়া সংস্থার লাইসেন্স বাতিল করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ