বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করতে সরকার চরমভাবে ব্যর্থ: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ মার্চ ঐতিহাসিক নেজামে ইসলাম দিবস উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি দিবসের তাৎপর্য ও গুরুত্ব এবং দার্শনিক দিক তুলে ধরে বলেন, যে লক্ষ্য অর্জনের প্রত্যয়ে নেজামে ইসলামের শুভ সূচনা হয়েছিল সে লক্ষ্যযাত্রায় পৌঁছার জন্য বিরামহীন পরিশ্রম ও আত্মত্যাগের বিকল্প নেই। সুতরাং পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের দেশ, জাতি ও মিল্লাতের অধিকার প্রতিষ্ঠার আগামীদিনের সংগ্রামে মর্দে মুজাহিদের ভুমিকা পালন করতে হবে।

পাটির ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির সহকারি অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, দপ্ত সচিব মুফতী দীনে আলম হারুনী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী জোবায়ের আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলান আশরাফ আলী, ইসলামী শ্রমিক সামাজের কেন্দ্রীয় সভাপতি মুফতী ওয়াহিদুজ্জামান, সহকারি দপ্তর সচিব মাওলানা জহিরুল ইসলাম নেজামী, সহকারি অর্থ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা এমদাদ হোসাইন সাকী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ