শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী গুরুতর অসুস্থ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও হজরত হাফেজ্জী হুজুর রহ. এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী গুরুতর অসুস্থ। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) কিডনি জনিত সমস্যার কারণে প্রচন্ড ব্যাথা অনুভব করলে রাজধানীর আসগড় আলী হাসপাতালে ভর্তি করা হয় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

এদিকে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর দ্রুত পূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও তার দলের অন্যান্য নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ