সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শাল্লার ঘটনায় রাতভর অভিযান, আটক ২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ এনে করা মামলায় ২২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, আটক ২২ জনের মধ্যে যাচাই করে যারা জড়িত তাদের গ্রেপ্তার দেখানো হবে।

বৃহস্পতিবার রাতে শাল্লা থানা পুলিশের এসআই আব্দুল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকশ এবং হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বাদী হয়ে ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছেন, বুধবার সকালে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে ৫টি মন্দির ও ৮৮টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে শাল্লা থানা পুলিশসহ ও দিরাই থেকে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত সোমবার দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। সম্মেলনে মামুনুল হকের দেওয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় এক হিন্দু যুবক ফেসবুকে একটি পোস্ট দেন বলে পুলিশ জানায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ