রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরো ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে আরও আটজন বিক্ষোভকারী নিহত হয়েছে।

আজ শুক্রবার দেশটির অংবান শহরে সামরিক অভ্যুত্থানবিরোধীদের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, অংবান শহরে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে সাতজন নিহত হন। পরে আহত একজনকে পার্শ্ববর্তী কালাও শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির পর থেকে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৩২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজনৈতিক বন্দিদের সহায়তাকারী সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি)।

গত ১ ফেব্রুয়ারি দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশটিতে জান্তাবিরোধী তুমুল বিক্ষোভ চলছে। সেনা অভ্যুত্থানের অবসান ও দেশটির নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে রাজপথে রয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাধারণ জনগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ