সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গরুর গোশত বিতরণসহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইশা ছাত্র আন্দোলনের ১০ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তীতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজ আওয়ার ইসলামের সাথে এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল করীম আকরাম।

কর্মসূচির মধ্যে রয়েছে, ০১. কেন্দ্রীয় সভাপতির শুভেচ্ছা বক্তব্য, ০২. ইউনিয়ন পর্যায়ে পতাকা হাতে সাইকেল র‌্যালী, ০৩. পথকলিদের জন্য ‘পথস্কুল’ কার্যক্রম ও খাবার বিতরণ, ০৪. স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ০৫. অসচ্ছলদের মাঝে গরুর গোশত বিতরণ।

০৬. বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ ও প্রকাশ, ০৭. মুক্তিযুদ্ধের গল্প, প্রবন্ধ, ছড়া-কবিতা ও কুইজ প্রতিযোগিতা, ০৮. স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, ০৯. জেলা ও থানায় নিজস্ব পাঠাগারে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, ১০. থানা পর্যায়ে শরীরচর্চা ও বৈধ খেলাধুলার আয়োজন।

কর্মসূচির বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নূরুল করীম আকরাম বলেন, ‘এদেশ আমাদের। এদেশেই আমাদের জন্ম। এদেশের মাটিতে আমাদের অংশ রয়েছে। সুতরাং কারো কাছে আমাদের এ জমিন ছেড়ে দিতে পারি না। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত সুবর্ণজয়ন্তী দেশের অন্যান্যদের মতো আমরাও পালন করবো। এজন্য আমরা এসব কর্মসূচি হাতে নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দশদিনের সুবর্ণজয়ন্তী ঘোষণা করেছে। আমাদের কর্মসূচিগুলো আমরা কোনো সময় বেধে দেইনি। তবে চলতি মাসের ভেতরেই কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে পালনের জন্য আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছি। এবং যথাযথভাবে কর্মসূচিগুলো পালিত হবে ইনশাআল্লাহ।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ