রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

রায়েরবাগ আল-কারিম মাদরাসায় আল্লামা কাসেমী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রায়েরবাগ মুহাম্মাদবাগ চৌরাস্তায় অবস্থিত আল-কারিম তালিমুল কোরআন মাদরাসার উদ্যোগে আল্লামা কাসেমী রহ জীবন-কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী (২০মার্চ) শনিবার বেলা ৯ টা থেকে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারিধারা মাদরাসার মুহাদ্দিস, মুফতি জাবের কাসেমী, সাইনবোর্ড মাদরাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম, জামিয়া মাহমুদিয়া ঢাকার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী, বিশিষ্ট মুফাসসিরে কুরআন, মাওলানা দেলোওয়ার হোসাইন সাইফী, মাওলানা জাবের কাসেমী, মাওলানা আবদুর রহিম কাসেমী প্রমুখ।

মাহফিলে সভাপতিত্ব করবেন, মেরাজনগর মাদরাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা রশিদ আহমদ। জীবন-কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রায়েরবাগ আল-কারিম মাদরাসার মুহতামিম মাওলানা এহতেশামুল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ