শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানের বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

বুধবার (১৭ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার চেয়ারপারসনের অফিসে মহাসচিবের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এর আগে গত ১০ মার্চ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে মহানগর পর্যায়ে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীর খিলগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

ওইদিন দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহী, খুলনা, বরিশালসহ বিভিন্ন সিটি নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ