শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দেশের জনগণ নরেন্দ্র মোদীর আগমন চায় না : হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব ও আন্তর্জাতিক তাহাফ্ফু‌জে খতমে নবুওয়তের সভাপতি আল্লামা নুরুল ইসলাম জেহাদী বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের খবরে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ ক্ষুব্দ হয়েছে। দেশের জনগণ চায় না এমন একজন বিতর্কিত প্রধানমন্ত্রী বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করুক।

আল্লামা জেহাদী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বিদেশী রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশগ্রহণ করতে পারেন। এবং তা দেশের জন্য সম্মানজনক। কিন্তু মোদীর মত একজন মুসলমানদের শত্রুকে অতিথি করা কোনভাবেই উচিৎ হচ্ছেনা। মোদী ভারতের মুসলমানদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে মোদী সরকার। গুজরাটে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে এই মোদী। গরু রক্ষার নামে মুসলিমদের পিটিয়ে মারছে মোদীর দলের লোকেরা। সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। এতো কিছুর পরেও মুসলিম প্রধান দেশ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রন জানানো দুঃখজনক। আমরা চাই সরকার অবিলম্বে মোদীর আমন্ত্রণ বাতিল করুক।

তিনি আরো বলেন, আমরা চাই সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে শেষ করুক। তাই সরকারের উচিৎ হবে মোদীর আমন্ত্রণ বাতিল করা। এতে করে দেশের শান্তিশৃঙ্খলাও বহাল থাকবে, অনুষ্ঠানও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে। মোদী আসলে দেশের মানুষ ক্ষিপ্ত হবে। জনগণ ক্ষোভ প্রকাশ করতে মাঠে নেমে আসতে পারে। এটি সরকারের জন্যও সুখকর হবে না।

হেফাজত মহাসচিব বলেন, হেফাজতে ইসলাম এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমানী চেতনার সংগঠন। হেফাজত অতীতে যেভাবে প্রতিটি ইসলাম ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে সোচ্চার থেকেছে, আগামীতেও যে কোনো ইস্যুতে জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে ইনশা আল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ