বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

চল্লিশ বছর ধরে মসজিদে নববিতে খেদমত করে প্রশংসীত ৮০ বছরের বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মসজিদে নববিতে দীর্ঘ চার দশক যাবত দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেছেন এক বৃদ্ধ। সম্প্রতি ৮০ বছর বয়সী মুকতাদার ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল হয়। দীর্ঘকাল ধরে মসজিদে মানুষের নিয়োজিত থাকায় সবাই বৃদ্ধের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি ভাইরাল হওয়ার পর সৌদির অনেক নাগরিক বৃদ্ধের জন্য অর্থ সংগ্রহ শুরু করে। তাছাড়া বৃদ্ধের দীর্ঘ সেবার সম্মাননায় তাঁকে অব্যাহতি না দিয়ে নিজ পদে বহাল রাখা আবেদন জানিয়েছে।

দীর্ঘ চার দশক মসজিদে নববিতে কাজের পর স্থানীয় গণমাধ্যমকে মুকতাদা নিজের অনুভূতি জানিয়ে বলেন, আমাকে নিয়োগকর্তা যখন জানাল যে আমি অবসরগ্রহণ করতে যাচ্ছি, ওই মুহূর্তটি আমার জন্য খুবই কঠিন ছিল।

তাছাড়া সৌদি সরকারের কাছে দেশটির অনেক নাগরিক বৃদ্ধকে সম্মাননা হিসেবে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব দিতে বলেছেন। তাছাড়া মসজিদে নববিতে ৪০ বছর কাজের সম্মাননা হিসেবে সৌদিতে অবস্থানকালে নিয়মিত বেতন প্রদানের কথাও জানিয়েছেন সৌদি নাগরিকরা। সূত্র: ইসলামিক ইনফরমেশন, ইকনা

-এটি