সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

ময়মনসিংহে আড়ং-এর সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

আড়ং কর্তৃপক্ষ কর্তৃক মানবতার নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহকে হেয় করার প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ময়মনসিংহের আলেম সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

আজ সোমবার (১৬ মার্চ) ময়মনসিংহ শহরের আড়ং শো-রুম সংলগ্ন নতুন বাজারে  এ কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, দাড়ি থাকার কারণে দেশের সমালোচিত রিটেইল ব্র্যান্ড আড়ংয়ে চাকরি পাননি ইমরান হোসাইন ইমন নামের এক যুবক। পরে আড়ং এক বিবৃতি দিয়ে ওই যুবকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে।

বাংলা ও ইংরেজি ভাষায় বিবৃতি দুটি দেওয়া হয়েছে ব্র্যাক-আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের নামে।

বাংলা বিবৃতিতে লেখা হয়, ‘এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী। আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফল নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব।’

তবে ইংরেজি ও বাংলা ভাষার বিবৃতি দুটির মধ্যে কিছু তথ্যের ভিন্নতা দেখা গেছে। ইংরেজি বিবৃতি বলা হয়, তারা ওই চাকরিপ্রার্থী যুবকের সঙ্গে যোগাযোগ করে তার কাছে দুঃখপ্রকাশ করেছেন। কিন্তু বাংলা বিবৃতিটিতে এর কোনো উল্লেখ ছিল না।

এদিকে আড়ংয়ের বিবৃতিতে সুস্পষ্টভাবে ক্ষমা চাওয়া হয়নি। তাই আড়ংয়ের পণ্য বর্জনের ডাক দিয়েছেন দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ