মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

মার্কেটিংয়ের হাতেখড়ি ‘ঠিক-বেঠিক মার্কেটিং’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: প্রতিষ্ঠান-পন্য মানুষের কাছে পৌছে দিতে মার্কেটিংয়ের বিকল্প নেই। ব্যবসা প্রতিষ্ঠান বড় হয় শক্তিশালী মার্কেটিং টিমের দ্বারা। তরুনরা মার্কেটিংয়ে কাজ করতে আগ্রহী বিভিন্ন কারণে। প্রত্যেক কোম্পানীর মার্কেটিং টিমের জন্য দরকার স্বপ্নবাজ তরুনদের। তাই তারা কাজ পেয়েও যায়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করেও তেমন ভালো করতে পারে না মার্কেটিংয়ে। স্বপ্ন ফিকে হয়। আশা হারায়।

অনেক তরুন জিজ্ঞাস করে- মার্কেটিং কিভাবে শিখব? কিভাবে মার্কেটিংয়ে ভালো করা যায়? এসব প্রশ্নের জবাবে বলা যায়, মার্কেটিংয়ের থিওরি আছে কিন্তু কোনো বাঁধাধরা ফরমুলা নেই। একজন অ্যাকাউন্ট্যান্টকে আপনি বলতে পারবেন না যে ব্যালান্সশিটটা এভাবে বানাও। কারণ, ব্যালান্সশিট বানানোর সুনির্দিষ্ট ফরমুলা আছে। সাপ্লাই চেইনের একজন ডিমান্ড প্ল্যানারকে আপনি বলতে পারবেন না যে এভাবে করো। কারণ, সেটিরও ফরমুলা আছে। এইচআর থেকে শুরু করে ফ্যাক্টরি প্রোডাকশন সিস্টেম সবকিছুরই একটা ফরমুলা আছে, একমাত্র মার্কেটিং বাদে।

মার্কেটিংয়ের কাজটা মানুষের মন, মনের গভীরের ইচ্ছা-অনিচ্ছা, চাহিদা-স্বপ্ন, রাগ-ভয়-ঘৃণা-বিতৃষ্ণা নিয়ে। অন্তত এখন পর্যন্ত এমন কোনো ফরমুলা আবিষ্কার হয়নি, যা দিয়ে মনের গভীরের এই ব্যাপারগুলোতে একদম নিশ্চিতভাবে প্রভাব বিস্তার করা যায়। কোন রং, কোন শব্দ, কোন বাক্য, কোন ডিজাইন, কোন চেহারা, কোন পজিশন ঠিক কীভাবে-কোথায়-কখন-কত দিনে ইমপ্যাক্ট করবে, তা শার্লক হোমসের গল্পের মতোই রহস্যময়।

মার্কেটিং শিখাতে ‘ঠিক-বেঠিক মার্কেটিং’ বইটির বিকল্প নেই। মার্কেটিয়ারদের জন্য বইটি লিখেছেন- গালীব বিন মোহাম্মদ। গালীব বিন মোহাম্মদ পড়া লেখা করেছেন মার্কেটিংয়ে। কাজ করেছেন বিখ্যাত সব কোম্পানীতে। তিনি এখন দুধের ব্র্যান্ড DANO-এর মাদার কোম্পানী ডেনমার্কের ‘আরলা ফুডস’ এর হেড অব মার্কেটিং হিসেবে কর্মরত।

এক নজরে বই

বই: ঠিক-বেঠিক মার্কেটিং
লেখক: গালীব বিন মোহাম্মদ
প্রকাশনী: আদর্শ
মূদ্রিত মূল্য: ২৪০
যোগাযোগ: +029 612 877, 01793-296202, মেইল: info@adarsha.com.bd
বই অর্ডার করুন: https://bit.ly/3eH5nSE


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ