সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ ইরান-ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬

ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে নিন্দা ও প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিয়া নেতা ওয়াসিম রিজভী ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কুরআনে মজিদের আয়াত পরিবর্তনের রিট করার সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক।

আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ভারতের আদালতে কুরআনের ২৬ টি আয়াত পরিবর্তনের রিট করে মুসলিম উম্মাহ’র কলিজায় আঘাত দিয়েছে। কুরআনের পরিবর্তন পরিমার্জন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কুরআনের প্রতিটি অক্ষর কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। নেতৃদ্বয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা রিটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহবান জানান। নেতৃদ্বয় বলেন, অবিলম্বে উচ্চ আদালতে দায়েরকৃত রিট প্রত্যাহার এবং রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। অন্যথায় মুসলিম উম্মাহ বিশ্বব্যাপী এর বিরুদ্ধে দুর্বার আন্দোল ও প্রতিরোধ গড়ে তুলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ