শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চবিতে যোগ দিলেন ড. মুনতাসীর মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি 'বঙ্গবন্ধুর চেয়ার' চেয়ার পদে যোগদান করেছেন।

সোমবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব গ্রহণ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, একটি দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করতে। শিক্ষকদের জ্ঞান গবেষণার মাধ্যমে সমাজের জন্য কাজ করতে। একটি প্রতিষ্ঠান টিকে থাকে সমাজের মানুষের জন্য।

তিনি আরও বলেন, শিক্ষকদের শিক্ষক থাকতে হবে। তারা কখনো সরকারি কর্মচারী হবেন না। তারা সমাজ থেকে টাকা নেবেন; সমাজের কাজ করবেন।

ড. মুনতাসীর মামুন বলেন, 'বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগ পাওয়ার পর আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি কেন চট্টগ্রামে কেন যাচ্ছি। কিন্তু যখন এখানে এসেছি আমি সর্বোচ্চ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। শুধু বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রামের মানুষও আমার এই পদে নিয়োগকে ইতিবাচকভাবে নিয়েছেন। আমি যতটুকু জানি এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন ঘটনা যেটি সারাদেশের সকলে ইতিবাচকভাবে নিয়েছেন।'

তিনি বলেন, 'আমি চাইবো সকলের আশার প্রতিদান দিতে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কথা যখন আসে তখন বাংলাদেশের কথা আর আলাদাভাবে বলতে হয় না। আমি চাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের সকল ইতিহাস ও জীবনধারা গবেষণার মাধ্যমে সকলের কাছে উপস্থাপন করতে।'

অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, 'এ বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে গবেষণায় আগ্রহী তাদের জন্য আমার দরজা সবসময় খোলা। অনেক সময় গবেষণা গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দেয়। আমি আশ্বাস দিচ্ছি সেই সমস্যা সমাধানে সর্বাত্বক চেষ্টা করবো।'

দেশে কেবল ৫ টি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আশানুরূপ গবেষণা হচ্ছে না। আর সবচেয়ে কম গবেষণা হয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে। বঙ্গবন্ধুকে নিয়ে দেশে প্রায় ১ হাজার বই বেরিয়েছে। সবগুলো প্রায় একই। আমি সকলের সাথে বসবো। সবার মতামতের ভিত্তিতে ঈদের পর থেকে কাজ চালিয়ে যাবার আশাবাদ ব্যাক্ত করেন ড. মুনতাসীর মামুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ