বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

করোনার টিকা নিলেন দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুুল্লাহ তামিম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনার টিকা নিয়েছেন।

গতকাল সোমবার দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। করোনার এ টিকা নেয়ার পর তিনি সবাইকে রোগ প্রতিরোধের নির্দেশনা অনুসরণ করে করোনার ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন।

দেওবন্দ ইসলামিক মিডিয়ার বরাতে আরো জানা যায়, মুফতি আবুল কাসেম নোমানী ও দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালিক মাদরাজি হাসপাতালে পৌঁছে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।

তিনি এ ভাইরাস প্রতিরোধ করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। ভ্যাকসিন নিয়ে রটে যাওয়া গুজবগুলির দিকে মনোযোগ না দিয়ে নিজেরা টিকা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি।

আল্লামা আবুল কাসেম নোমানী করোনার বিরুদ্ধে সুরক্ষার জন্য সব ধরণের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণে জনগণের প্রতি আহ্বান জানান। বিশেষ করে সবাইকে বাইরে যেতে মাস্ক পরিধান করতে ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

করোনার টিকা নেয়ার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন দেওবন্দের এসডিএম রাকেশ কুমার সিংসহ সরকারী কর্মকর্তাগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ