রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আগামীকাল জাতীয় মসজিদে ১০০ কুরআন খতম করবেন ১০০ জন কুরআনে হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল (১৭ মার্চ) বুধবার বেলা ১১ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন কুরআনে হাফেজের মাধ্যমে ১০০ কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহিদ সকল সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সারা দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

১০০ কুরআনে খতম করবে ১০০ হাফেজ, এ বিষয়ে ইসলামি ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শার্মিনকে জিজ্ঞেস করলে তিনি আওয়ার ইসলামকে বলেন, আসলে ১০০ জন হাফেজ তো একেবারে ১০০ খতম করা একটু কষ্টকর। তারা আগ থেকেই পড়ে রাখবে। আগামীকাল ১০০ খতম করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ