শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ইসলামকে মুছে ফেলতে নাস্তিকরা উঠে পড়ে লেগেছে: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ইসলামকে মুছে ফেলতে নাস্তিকরা উঠে পড়ে লেগেছে।

আজ সোমবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, মুসলামান হিসেবে ইসলাম ও রাসূলের পক্ষে কথা বলবো। এতে কারো গায়ে লাগলে কিছুই করার নেই। বাংলাদেশেও ইসলামকে মুছে ফেলার জন্য কিছু নাস্তিক উঠে পড়ে লেগেছে।

ভারতের উচ্চ আদালতে পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহণ হয় কীভাবে- এমন প্রশ্ন রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘এটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। গুজরাট ও কাশ্মিরের মুসলামানদের রক্তেরঞ্জিত নরেন্দ্র মোদির হাত। দেশটির সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করছে। ভারত থেকে তাদেরকে বিতারিত করতে চায়।’

তিনি বলেন, নাস্তিক্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ৫ মে যেভাবে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে নাস্তিকদের কবর রচনা করেছি, মোদি বাংলাদেশ সফর বাতিল না করলে প্রয়োজনে আবারো শাপলা চত্বরে জড়ো হয়ে আন্দোলনের ডাক আসতে পারে।

তিনি কাদিয়ানীদের বিষয়ে বলেন, ‘অবিলম্বে নবী মুহাম্মদ সা. এর কটাক্ষকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে।

মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন হেফাজতর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, নাছির উদ্দিন মুনির ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ