সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

আল হাইয়াতুল উলইয়ার কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়্যার অধীনে ২০২০ সালের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী বৃহত্তর ময়মনসিংহের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩-তে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনার আয়োজন করেন বৃহত্তর ময়মনসিংহ (টাঙ্গাইল)-এর তরুণ আলেম মাওলানা ওমর ফারুক।

বাংলাদেশের শীর্ষ আলেম ও মসজিদুল আকবর কমপ্লেক্সের মহাপরিচালক মুফতি দিলাওয়ার হুসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ।

এ ছাড়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকুল মাদারীসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, বেফাকুল মাদারিসিল কওমিয়া-গওহরডাঙ্গার যু্গ্ম মহাসচিব মুফতি উসামা আমীন, দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ এবং মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যা-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ